১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

আফগানিস্তানের এক উচ্চ পদস্থ কর্মকর্তা কান্দাহারে ঘোষণা করেছেন যে, কান্দাহারের একটি বিয়ের অনুষ্ঠানে সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত এবং অপর ৭৩ জন আহত হয়েছে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} @font-face {font-family:Calibri; mso-font-alt:"Century Gothic"; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;} @font-face {font-family:SolaimanLipi; panose-1:2 0 5 0 2 0 0 2 0 4; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:-2147385341 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin-top:0cm; margin-right:0cm; margin-bottom:10.0pt; margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:Calibri; mso-fareast-font-family:Calibri; mso-bidi-font-family:Arial;} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

 

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: কান্দাহার সিটি কর্পোরেশনের কর্মকর্তা মুহাম্মাদ আনআস এ তথ্য প্রকাশ করে বলেছেন: উত্তর কান্দাহারের আরকান্দাব অঞ্চলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত ৩৯ জনের লাশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং এতে অপর ৭৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন: এখনো পর্যন্ত নিহতদের সঠিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি, সাথে সাথে এ ব্যাপারেও নিশ্চিত নই যে, এটি আত্মঘাতী হামলা, নাকি বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু।#